পথ দুর্ঘটনায় মৃত্যু আট মাসের শিশু ও মায়ের - The News Lion

পথ দুর্ঘটনায় মৃত্যু আট মাসের শিশু ও মায়ের

 


দি নিউজ লায়নঃ  রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক ব্লকের গোপীনাথপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল আকাশ দোলই নামে এক আট মাসের শিশুর। জানা যায় যে এদিন সকালে অসুস্থ শিশু আকাশ দোলই কে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল তার বাবা ও মা। বাইক চালাচ্ছিলেন শিশুটির বাবা। বাইকে শিশুটিকে কোলে নিয়ে বসে ছিল তার মা। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাক্টর ধাক্কা মারে তাদের।


 ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির। গুরুতর আহত অবস্থায় শিশুটির মা ও বাবা কে উদ্ধার করে স্থানীয় বেলদা গ্রামীন হসপিটালে নিয়ে যাওয়া হয়।কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশুটির মাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল  কলেজ ও হাসপাতালে।সেখানেই শিশুটির মায়ের মৃত্যু হয়।এই ঘটনার সময় স্থানীয় লোকেরা ওই গাড়ির চালককে ধরে ফেলে এবং  গণপ্রহার করতে থাকে। 


খবর পেয়ে  দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলেএসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।মৃতদেহ দুটি সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠায় দাঁতন থানার পুলিশ। সেইসঙ্গে  গাড়িটিকে আটক করেছে দাঁতন থানার পুলিস।  মা ও ছেলের মৃত্যুর ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য উত্তেজনা ছড়িয়ে পড়ে  দাঁতন থানার গোপীনাথপুর এলাকায়। মা ও শিশুটির মৃত্যু হলেও মৃত শিশুটির বাবা সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তবে ওই ঘটনার ফলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.